EIIN:107695
Thega Khubbang Junior High School

History

A Brief History of [Demo School]

রাঙ্গামাটি পার্বত্য জেলা অর্ন্তগত বরকল উপজেলায় ভাগ এলাকায় ভারতের ১০ ভাগের এক ভাগ মিজোরাম প্রদেশের সীমান্তবর্তী বাংলাদেশের উত্তর-পূর্ব পার্বত্য অঞ্চল। কর্ণফুলী নদীর শাখা নদী হলো ভারত-বাংলাদেশ সীমানা বড় হরিণা নদী, আর বড় হরিণার শাখা নদী হলো শুকনাছড়ি নামক ছোট ছড়া। ঐ ছড়ার পারে নতুন গ্রামে ১৯৯০খ্রি: সালে বড় হরিণা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার কাজ শুরু করা হয়। এক গ্রাম্য আলোচনা সভায় শুকনাছড়ি গ্রামবাসীর থেকে আলোচনা উদ্যোগে অন্যান্য গ্রামের পার্শ্ববর্তী গন্যমান্য ব্যক্তিদের বিস্তারিত আলোচনায় ১টি জুনিয়র স্কুল স্থাপন করার প্রস্তাবনার মধ্য দিয়ে সর্বস্তরের জনগণের সিদ্ধান্ত গৃহীত হয়। এর আগে ৫নং বড় হরিণা ইউনিয়নে নিম্ন মাধ্যমিক শিক্ষা অর্জনের জন্য কোন শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। সব দিক থেকে পিছিয়ে এ প্রান্তিক জনগোষ্ঠিকে এলাকায় এগিয়ে নিতে ১৫৩নং বড় হরিণা মৌজা প্রধান বাবু বিপুলেশ্বর হেডম্যান ও তারই জেঠাতো ভাই বাবু কপোতেশ্বর চাকমা (কামিনি) বিশিষ্ট ব্যবসায়ী এবং এই গ্রামের কৃতি সন্তান তাদের একান্ত উদ্যোগ ও প্রচেষ্টায় ১৯৯১খ্রি: সনে ১লা জানুয়ারী বড় হরিণা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠা হলেও তখনো বড় হরিণা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় পায়নি নিজস্ব কোন জমি বা ভবন। প্রথমে ৫ জন শিক্ষার্থী নিয়ে শুরু হয় পাঠদান বা শ্রেণী কার্যক্রম। প্রতিষ্ঠা কালীন সময়ে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পান বাবু রাজ মোহন চাকমা। পরবর্তীতে ১৯৯১খ্রি: সালে ১লা জানুয়ারী তারিখে প্রধান শিক্ষকের দায়িত্ব হস্তান্তর করেন বাবু উতংক মনি চাকমার কাছে। তাঁর দায়িত্ব পালন কালে বিদ্যালয়ের বিভিন্ন কাগজপত্র, একাডেমীক স্কুল ভবন নির্মাণ করা হয়। বড় হরিণা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় নিজস্ব জায়গায় প্রতিষ্ঠার জন্য তৎকালীন জেলা শিক্ষা অফিসার জনাব মোঃ ইসহাক সাহেবের নেতৃত্বে স্থানীয় গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত পরিদর্শন কমিটি এবং স্কুল একাডেমিক স্বীকৃতি লাভের ক্ষেত্রে (১) লক্ষী কুমার চাকমা, প্রধান শিক্ষক, ইউপি সারোয়াতলী উচ্চ বিদ্যালয়, (২) শুক্রমনি চাকমা, তৎকালীন সদস্য (৩) বীর মোহন কার্বারী, (৪) কেশ রঞ্জন কার্বারী, (৫) ভূবন জয় কার্বারী, (৬) সুরেশ চন্দ্র চাকমা, (৭) প্রাণ ময় চাকমা প্রমূখের ভূমিকা বিশেষ ভাবে উল্লেখযোগ্য। বিদ্যালয়টি একাডেমিক স্বীকৃতি লাভের জন্য শুকনাছড়ি গ্রামের যুব সম্প্রদায়কে বাঁশ কার্ট্টনে (কাটা) উদ্যোগ গ্রহণ করা হয়। যুব সম্প্রদায়কে নেতৃত্বে ছিলেন বাবু উল্লাস চাকমা, যুব সম্প্রদায় কর্তৃক বিক্রি উপযোগী ২০ হাজার বাঁশ কাটা হয় সাজেক নদীর উপতকায় ভারত সীমান্ত মিজোরাম প্রদেশ থেকে। উক্ত বাঁশের টাকা দিয়ে বিদ্যালয়টি সরকারী স্বীকৃতি ও এমপিও ভূক্তির কার্যক্রম সম্পন্ন করা হয়। ঐ দিন হইতে ১.৪০ একর জায়গা মনোরম পাহাড়ী উচু ভূমির উপর স্থাপিত হয় পার্বত্য অঞ্চলের বরকল উপজেলা সদর হইতে ৮০ কিঃমিঃ উত্তরে বড় হরিণা ইউনিয়নে শুকনাছড়ি গ্রামে প্রথম নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। উপরে উল্লেখিত সংক্ষিপ্ত ইতিহাসের মাধ্যমে বড় হরিণা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসেবে পরিচিতি লাভ করে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চট্টগ্রাম কর্তৃক ৯ম শ্রেণি পাঠদান অনুমতি প্রদানের মাধ্যমিক উচ্চ বিদ্যালয় হিসেবে উন্নীত হয় এবং অত্র বিদ্যালয় হতে ২০২৫ সালে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে।